রাজস্থলীতে বিশ্ব নদী দিবস পালিত 


আইয়ুব চৌধুরী    |    ০৬:৫৯ পিএম, ২০২২-০৯-২৫

রাজস্থলীতে বিশ্ব নদী দিবস পালিত 

আমাদের দেশ নদীমাতৃক দেশ। আমাদের দেশে নদী ও মানুষের জীবন অবিচ্ছেদ্য। সে কারণেই আমাদের মৃতপ্রায় নদী নিয়ে পরিবেশবাদীসহ সাধারণ মানুষের উদ্বেগ লক্ষ্য করা যায়। যদিও নদী রক্ষার তৎপরতা পৃথিবীজুড়েই দেখা যায়। নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার পালন করা হচ্ছে বিশ্ব নদী দিবস।

সারা দেশের সাথে একযোগে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায়  বিশ্ব নদী দিবস পালন করা হয় , নদী দিবস উপলক্ষ্যে  ২৫ সেপ্টেম্বর রবিবার  রাজস্থলী উপজেলা প্রশাসনের একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে ,এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শান্তনু কুমার দাশ , উপজেলা  ভাইস চেয়াম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান  উসচিন মারমা, থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আবদু সাত্তার, সহকারি প্রাথমিক শিক্ষা  অফিসার আবদু করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিপি চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।।